সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। অনেক প্রতিষ্ঠান এখনো সরাসরি বা পরোক্ষভাবে কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেয়। আবার অনেক প্রতিষ্ঠান সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখও করে না, কিন্তু শর্টলিস্টিংয়ের সময় একই মানসিকতা অনুসরণ করে।
ফলাফল কী?
হাজার হাজার মেধাবী ও দক্ষ প্রার্থী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নামের কারণে ইন্টারভিউ দেওয়ার সুযোগই পান না। অথচ একজন প্রার্থীর প্রকৃত সক্ষমতা, দক্ষতা, শেখার আগ্রহ, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও কর্মদক্ষতা যাচাই হওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো Interview।
নিশ্চয়ই প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগনীতি থাকার অধিকার আছে। তবে যদি সেই নীতি অতিরিক্তভাবে প্রতিষ্ঠানের নামকেই প্রাধান্য দেয়, তাহলে অনেক যোগ্য প্রার্থী শুরুতেই বাদ পড়ে যায়। এতে শুধু প্রার্থীরই ক্ষতি হয় না, প্রতিষ্ঠানও সম্ভাবনাময় ট্যালেন্ট হারানোর ঝুঁকিতে থাকে।
Recruitment should be based on skills, competence, attitude and potential—not only on the name of an institution.
আসুন, আমরা এমন একটি কর্মসংস্থান সংস্কৃতি গড়ে তুলি যেখানে Talent gets an opportunity before being judged.
আপনার মতামত কী? বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড, নাকি একজন প্রার্থীর দক্ষতা—কোনটি নিয়োগের ক্ষেত্রে বেশি গুরুত্ব পাওয়া উচিত?
#Hiring #Recruitment #Talent #HR #Career #JobMarket #SkillsMatter #EqualOpportunity #Leadership #Bangladesh #HumanResources #LinkedInBangladesh



